বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মঞ্চে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন শিবির নেতা


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক নূর হোসেন(৩৮) একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার ২৩ সেপ্টেম্বর ​রাত সাড়ে ৯টার দিকে হরিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

​প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রভাষক নূর হোসেন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ​মৃত্যুকালে তিনি জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ছাত্রজীবনে তিনি হরিশপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

​তার এমন আকস্মিক প্রয়াণে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});