বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাকিস্তানের আবরার প্রথমবার এক নম্বরে রশিদকে সরিয়ে


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধানে রশিদকে টপকেছেন আবরার। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন। চারে নেমে গেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। মজার ব্যাপার হলো, আবরার প্রায় সাত মাস পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি না খেলেই র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন।

রশিদের দুইয়ে নেমে যাওয়ার মূল কারণ, সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা। ওই সিরিজে তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট, ওভারপ্রতি দিয়েছেন ৯.৮২ রান। এর নেতিবাচক প্রভাব পড়েছে তার রেটিংয়ে। আবরারের এই অর্জন পাকিস্তানের ক্রিকেটে বিশেষ এক মাইলফলক।

দেশটির পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন তিনি। এর আগে উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন। ব্যাটারদের র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতের ঈশান কিষান। দুইয়ে কিষানের সতীর্থ অভিষেক শর্মা। পাকিস্তানের সাহিবজাদা ফারহান আছেন তিন নম্বরে।

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র‌্যাংকিং চারে উঠে এসেছেন। ব্যাটার ও বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে বাংলাদেশের কেউ নেই। ব্যাটারদের তালিকায় ১৭ নম্বরে আছেন তানজিদ তামিম; বোলারদের তালিকায় ১২ নম্বরে আছেন নাসুম আহমেদ। তবে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সেরা চল্লিশেও কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});