Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাবার জন্য তেল আনতে গিয়ে প্রাণ গেলো ছেলের

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে বাবার মোটরসাইকেলে তেল আনতে গিয়ে সড়কেই ঝরে গেল এক মাদ্রাসাছাত্রের প্রাণ। সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রিদুয়ান (১৭) নামের ওই কিশোরকে। নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন।

নিহতের স্বজন আব্দুল্লাহ আল কাফী জানান, রিদুয়ান বাবার মোটরসাইকেলে পেট্রল ভরার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশন অভিমুখে যাচ্ছিল। পথে কোনো একসময় একটি ভারী যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছে।”

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, “মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।” ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর বেদনা বিরাজ করছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।