Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি চারুকলার নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে শুরু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে বর্ষবরণের ওই প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অবৈতনিক অধ্যাপক ড. আব্দুস সাত্তারের তুলির আঁচড়ে এবারে বর্ষবরণের প্রস্তুতির আনুষ্ঠানিকতা শুরু হলো।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘উৎসবটি সফল করতে ইতোমধ্যেই বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ-সহ সহকারী প্রক্টরবৃন্দ, অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তি ও শিল্পীরা উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।