বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার অধীন সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার (মন্তফা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী অধীন সব ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে শিগগির নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হবে।

তবে নতুন কমিটি ঘোষণার নির্দিষ্ট সময়সূচি বা সম্ভাব্য নেতৃত্বের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

জানা গেছে, ২৩ সেপ্টেম্বরের তারিখ দেওয়া বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লালন শেখ। এরপর বিষয়টি নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে।

মো. লালন শেখ বলেন, ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতেই কমিটিগুলো নতুন করে গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলের সক্রিয়, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্ব তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও দলীয় কার্যক্রমকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠন করা হবে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর নিয়মিত সাংগঠনিক কর্মসূচি ও দলীয় কার্যক্রম আরও জোরদার হবে।

এদিকে সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন নেতৃত্ব নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য নতুন কমিটিতে কারা থাকছেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

তবে নতুন কমিটি ঘোষণার বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি উপজেলা ছাত্রদল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});