Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার অভিযুক্ত

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (৩০) বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দেবর মজনুর (৪৫) বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (৩০ মার্চ) শেরপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত মজনুকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত মজনু ওই গৃহবধূর মামাতো দেবর বলে জানা গেছে। সে ঝাজর উত্তরপাড়া গিয়াস উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘ এক বছর প্রবাসে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন। প্রবাসে যাওয়ার সময় তিনি অভিযুক্ত মজনুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই ধারের টাকা আদায়ের অজুহাতে মজনু প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ২৪ মার্চ সকাল ১০টার দিকে ভুক্তভোগীর খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামে গৃহবধূর বসতবাড়িতে কেউ ছিল না। এই সুযোগে মজনু বাড়িতে প্রবেশ করে এবং ভুক্তভোগীর সাথে কথা বলার একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত মজনু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী গৃহবধূ এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।