নাটোরের সিংড়ায় অবৈধভাবে সাড়ে ১১ হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করা হয়।
সিংড়া নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে প্রায় সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। সেইসঙ্গে মজুদকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেয়া হয়। এই জ্বালানি তেল বিক্রির জন্য উপজেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে বলেও জানান তিনি।
কুশল/সাএ
