শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড


সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণের সময় আট জেলেসহ ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে বোটটি সাগরে ভাসতে থাকে।

পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর ২৪ সেপ্টেম্বর বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গভীর সমুদ্র থেকে বিকল ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে। বোটসহ উদ্ধার হওয়া জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});