শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান আপন গ্রেপ্তার


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসিবুর রহমান আপন উপজেলার ষাটধার গ্রামের সাবেক নায়েক মো. হাসানের ছেলে।

নিকলী থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি নাশকতার মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার পুলিশের আট সদস্যের একটি দল হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুর রহমান আপন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পরিবারের সন্তান। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময়ও তিনি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, ২০২৪ সালের একটি মামলায় হাসিবুর রহমান আপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});