শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দৌলতখানে লিটন নায়েব হ*ত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখান উপজেলায় চাঞ্চল্যকর লিটন নায়েব (৩২) হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। শনিবার সকালে দৌলতখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা লিটন নায়েব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসির দাবি করা হয়। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফরের বিরুদ্ধে চালানো কথিত অপপ্রচারের নিন্দা জানান তারা।

নিহত লিটন নায়েবের ভাই ফরিদ বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। হত্যার সঙ্গে জড়িত ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসি চাই। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফর বলেন, মামলাটি সঠিক ও ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আসামিপক্ষের লোকজনই আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি।

মানববন্ধন শেষে দৌলতখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য ও স্বজনরা। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী রিনা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইয়াসমিন ও তার প্রেমিক শাহাবুদ্দিন জড়িত। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং আসামিদের ফাঁসি দাবি করছি। সংবাদ সম্মেলনে নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});