শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মনপুরায় ইয়া*বাসহ দুই যুবক গ্রেপ্তার


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার মনপুরা উপজেলায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এরআগে, শুক্রবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাধেরহাট বাজারের উত্তর-পূর্ব পাশে আলী টেলিকমের সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. শুভ (২১) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমির শাহ বাজার এলাকার মো. সুমনের ছেলে মো. শামিম (২১)।

জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মনপুরা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});