শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিককে হ*ত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদ সভা


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে পাবনার ঈশ্বরদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণ ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তারা। সাংবাদিকদের হয়রানি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তারা।

তারা বলেন, কোনো সাংবাদিক অপরাধের সঙ্গে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হবে। আর যদি তিনি ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে তাকে কেন মামলায় আসামি করা হয়েছে, সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন। বক্তারা দাবি করেন, মামলার তদন্ত এগিয়ে গেলে প্রকৃত ঘটনা এবং সাংবাদিক সৌরভকে মামলায় জড়ানোর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তা বেরিয়ে আসবে।

বক্তারা আরও বলেন, কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যদি একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানো হয়ে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে সেটিও প্রমাণিত হবে। সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।

সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা মামলা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ভোরে পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ঘটনার ১৮ দিন পর গত ২০ সেপ্টেম্বর নিহত মেহেদী হাসানের বাবা আনিছুর রহমান বাদী হয়ে পাবনা জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-২ আদালতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});