শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়া*বাসহ গ্রেপ্তার ২


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার পাকশী বাজারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাকশী বাবুপাড়া এলাকার নাজমুল ইসলামের ছেলে তানজিরুল ইসলাম (৩০) এবং পাকশী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সজীব (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পাকশী বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়। পরে ভোর ৫টার দিকে তাদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তানজিরুল ও সজীবের কাছ থেকে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});