সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে রুপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে অননুমোদিত রং ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে রুপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২৮ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় রুপালী বেকারির উৎপাদন কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় খাদ্যসামগ্রী তৈরিতে অননুমোদিত রং ব্যবহার এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের বিষয়টি ধরা পড়ে। একই সঙ্গে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানে কটিয়াদী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল এবং কটিয়াদী মডেল থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি অব্যাহত থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});