মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার থানা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া মো. সহিদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামলীগের ৩৬ নেতার নামে নাশকতার মামলা করেন। ওই মামলায় আওয়াম লীগের আরও ১৬০ থেকে ১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।