বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে কোনো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কিছুটা বাড়ার খবরে মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। তবে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং নিষেধাজ্ঞা শিথিল না করার বিষয়ে ট্রাম্পের অবস্থানের পর ফের দাম বাড়তে শুরু করেছে।

চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। জুলাইয়ের পর এটি ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি হতে পারে। অন্যদিকে, এ মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।

সাম্প্রতিক সময়ে ডব্লিউটিআইয়ের দামও ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছিল। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ও হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা বাড়িয়ে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});