বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

“প্রবাসীর স্ত্রী-সন্তানের গলায় দা ধরে কাওরাইদে ডাকাতি”


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে কুয়েতপ্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ ৪২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা মেইন গেটের তালা ভেঙে বারান্দা দিয়ে ঘরে ঢোকে। একপর্যায়ে ডাকাতেরা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে।

প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী ফারজানা বলেন, শব্দ শুনে তিনি ভয় পেয়ে টয়লেটে ঢুকে পড়েন এবং তাঁর মোবাইল ফোনটি জানালা দিয়ে বাইরে ফেলে দেন। পরে ডাকাতেরা টয়লেটের দরজা ভেঙে তাঁকে বের করে আনে। এ সময় তাঁর গলায় দা ধরে টাকা ও স্বর্ণালংকারের চাবি দিতে বাধ্য করা হয়। ডাকাতেরা মালামাল নিয়ে যাওয়ার সময় চিৎকার করলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

আমিনুল ইসলামের শাশুড়ি পারভীন বলেন, রাত সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর আলো দেখে জেগে ওঠেন। এ সময় কয়েকজন লোক ঘরে ঢুকে তাঁর চোখ বেঁধে ফেলে। পরে তাঁর মেয়ে ও নাতনির গলায় দা ধরে চাবি দিতে বাধ্য করে। এরপর নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});