বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে জেলে নিখোঁজ


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে ট্রলার থেকে পড়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার রাত ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আবদুল মন্নান আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ শিকারে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান তিনি। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে পানিতে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় জেলেরা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার জানান, হঠাৎ করেই আবদুল মন্নান নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বরিশাল থেকে ডুবুরি দল এসে অভিযান পরিচালনা করলেও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত আবদুল মন্নানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});