ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ/২৬) গৌরীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, অচিন্তপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ড. মুহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা,সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা,সহকারী কমিশনার (গোপনীয় শাখা)সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
