বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামালপুরে ১১টি চোরাই মোটরসাইকেলসহ ৯জন গ্রেপ্তার


অক্টোবর ১, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

সেপ্টেম্বর মাসজুড়ে গোয়েন্দা পুলিশ জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেলসহ ৯জনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

জানা গেছে, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় ডিবির উপপরিদর্শক মো. সোহাগ রানা ও উপপরিদর্শক মো. শাহজাহানের নেতৃত্বে এ অভিযানগুলো পরিচালিত হয়। গত ৬ সেপ্টেম্বর জামালপুর সদর থানায় দায়ের করা একটি চুরির মামলার সূত্র ধরে পুলিশ ওই চক্রের সন্ধান মেলে। তদন্তে জানা যায়, চক্রের সদস্য নীরব হোসেন বিভিন্ন স্থান থেকে সুযোগ বুঝে মোটরসাইকেল চুরি করতেন। এরপর আরেক সদস্য আবু বকর সিদ্দিকের মাধ্যমে সেসব চোরাই বাইক জামালপুর, মেলান্দহ, শেরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জামালপুর সদর, মেলান্দহ, শেরপুর সদর ও শ্রীবরদী থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে জামালপুর সদরের নীরব হোসেন, মাহফুজ আহমেদ ও রবিউল ইসলাম সোহাগ, মেলান্দহের মো. বরকতউল্লাহ ওরফে সবুজ ও আবু বকর সিদ্দিক, শেরপুর সদরের মো. ওমর ফারুক এবং শ্রীবরদীর মো. সাদ্দাম হোসেন, আব্দুর রাজ্জাক ও আমির হোসেন। পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে বাজাজ ডিসকভার, টিভিএস অ্যাপাচি আরটিআর, হিরো হাঙ্ক ও বাজাজ পালসার মডেলের মোট ১১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত প্রতিটি মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর মিলিয়ে প্রকৃত মালিকানা যাচাইয়ের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে এসব মোটরসাইকেল তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। পুরো অভিযানটি নিয়ে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মোটরসাইকেল চুরি সাধারণ মানুষের জন্য কেবল আর্থিক ক্ষতি নয়, এটি তাদের নিরাপত্তাবোধ ও আস্থার ওপরও বড় ধরনের আঘাত। এ চক্রের সদস্যদের গ্রেফতার ও বাইকগুলো উদ্ধার করা পুলিশের নিরলস প্রচেষ্টার ফল। তিনি স্মরণ করিয়ে দেন, চোরাই মোটরসাইকেল কেনাবেচা করাও আইনের দৃষ্টিতে অপরাধ। তাই বৈধ কাগজপত্র ভালোভাবে যাচাই করে তবেই পুরনো মোটরসাইকেল কেনার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন। পুলিশ সুপার একই সাথে সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের সহযোগিতায় এই চক্রের পলাতক বাকি সদস্যদেরও খুব দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের এই অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});