শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে মেঘনার তীর থেকে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা


অক্টোবর ২, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক বাল্কহেড চালককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একটি পল্টুন, একটি বাল্কহেড ও দুটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদীসংলগ্ন নবাব ব্রিকফিল্ডের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় নির্ধারিত এলাকায় দুটি এক্সকেভেটর দিয়ে মেঘনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়টি ধরা পড়ে। পরে ঘটনাস্থল থেকে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি পল্টুন, একটি বাল্কহেড ও দুটি এক্সকেভেটর জব্দ করা হয়।

এ সময় বাল্কহেডের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাটি উত্তোলনের বিষয়ে কোনো বৈধ অনুমতি বা কাগজপত্র দেখাতে পারেননি। পরে অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক বলেন, নদীর তীর রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মেঘনা নদীর তীর ক্ষতিগ্রস্ত করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে জব্দ করা আলামতগুলো স্থানীয় নৌপুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। নদীর তীর রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});