শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে শিশুকে পানিতে চুবিয়ে হ*ত্যাচেষ্টার অভিযোগ


অক্টোবর ২, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

এজাহার সূত্রে জানা যায়, মো. আরাফাতসহ স্থানীয় কয়েকজন শিশু ওই খালে গোসল ও সাঁতার কাটছিল। এ সময় লতিফ মাতুব্বর শিশুদের গালিগালাজ করে খাল থেকে উঠে যেতে বলেন। অন্য শিশুরা উঠে গেলেও আরাফাত খাল থেকে না ওঠায় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারার অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে আরাফাতকে খালের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় ফেরিওয়ালা মো. দুলাল প্রামাণিক বিষয়টি দেখতে পান। তিনি সঙ্গে থাকা মাইক দিয়ে মাইকিং করে শিশুটিকে পানি থেকে তুলে নিতে লতিফকে বলেন এবং স্থানীয়দের ঘটনাস্থলে এগিয়ে আসার আহ্বান জানান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আরাফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে স্থানীয়ভাবে উভয় পক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});