শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিয়ে-তালাক নিবন্ধনে আসছে অনলাইন ব্যবস্থা : আইনমন্ত্রী


অক্টোবর ৩, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ ব্যবস্থার মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহের মতো ঘটনা রোধ করা সম্ভব হবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটি ৩ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলার কথা রয়েছে।

আইনমন্ত্রী জানান, বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে নিবন্ধনসংক্রান্ত তথ্য আরও সমন্বিতভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিকে ঢাকার সাব-রেজিস্ট্রারদের পদায়নে দীর্ঘদিনের প্রভাব কমাতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন শুরু করা হবে বলেও জানান আইনমন্ত্রী।

সরকার বর্তমানে বিবাহ ও তালাক নিবন্ধনকে ম্যানুয়াল প্রক্রিয়া থেকে অনলাইন ও আন্তঃসংযুক্ত ব্যবস্থায় রূপান্তরের জন্য একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারদের ল্যাপটপ, অন্যান্য ডিজিটাল ডিভাইস ও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});