শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী


অক্টোবর ৩, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব স্বাস্থ্যকর্মীর প্রায় ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এ দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সম্মেলনটি আয়োজন করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে পরিবার ও কমিউনিটি পর্যায় থেকে শক্তিশালী করা। নতুন নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী রেফারেল সেবা পৌঁছে দেবেন। নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কারে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পরিবারের সঙ্গে স্বাস্থ্যব্যবস্থার সংযোগ তৈরি, স্বাস্থ্যঝুঁকি দ্রুত শনাক্ত এবং প্রয়োজনীয় সময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

এর আগে জাতিসংঘে দেওয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী এক লাখ অতিরিক্ত স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, এসব কর্মীর ৮০ শতাংশ নারী হবেন। পাশাপাশি দেশজুড়ে ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে সরকার কাজ করছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতির ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে এসব কর্মসূচি সাজানো হয়েছে। ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের মায়ের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া কৃষক ও স্বাস্থ্যসেবা খাতকে সহায়তা দিতে ‘কৃষক কার্ড’ ও ‘হেলথ কার্ড’সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});