শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ৬৭ শ্রমিক উদ্ধার


অক্টোবর ৩, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর আটতলা ভবনটির বিভিন্ন স্থানে শ্রমিকসহ বেশ কয়েকজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালায়। বিকেল সোয়া ৪টা পর্যন্ত ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ডেগেরচালার ফকির মার্কেটসংলগ্ন মেট্রিক্স স্টাইল নামের পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, কারখানার আটতলা ভবনের তৃতীয় তলায় প্রথমে আগুন দেখা দেয়। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট সেখানে যোগ দেয়।

তিনি বলেন, বিকেল সোয়া ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। একই সঙ্গে ভবনের বিভিন্ন স্থানে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালানো হয়। ওই সময় পর্যন্ত ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});