শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী


অক্টোবর ৩, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (৩ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ ‘পিএমও বাংলাদেশ’ থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ছবিটি শেয়ার করা হয়েছে।

ছবিটিতে মাঝখানে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডান পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বামপাশে ডা. জুবাইদা রহমান। সবাই বেশ হাস্যজ্জল।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।’

এর আগে, গত ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে ওই নৈশভোজ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা এই নৈশভোজে অংশ নেন।

সেদিন সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে প্রাতরাশ দেন। সেই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান অংশ নেন।

গত ২২ সেপ্টেম্বর সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দেন। যুক্তরাষ্ট্র সফর শেষে গত ২৭ সেপ্টেম্বর সকালে তিনি দেশে ফেরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});