শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে লালমোহন থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার।
এ সময় তিনি বলেন, অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
ওসি বলেন- মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড ব্যক্তি ও পারিবারিক জীবনের পাশাপাশি পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের এসব অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা জরুরি।