শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডে’ নির্বাচিত ভোলার একেএম আব্দুল্লাহ


অক্টোবর ৩, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

‎ভোলায় স্কাউটে প্রথম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনের জন্য নির্বাচিত হয়েছেন একেএম আব্দুল্লাহ। বাংলাদেশ স্কাউটের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৫ সালের জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সারা বাংলাদেশ থেকে উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে মনোনীত হওয়ার পর এই জাতীয় মূল্যায়নে অংশ নিতে হয়। প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প গত ১৮-২০ জুন ২০২৬ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত হয়।

‎এই মূল্যায়নে ভোলা সদর উপজেলা থেকে একেএম আব্দুল্লাহ মনোনীত হয়েছেন। তিনি ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তার সঙ্গে বোরহানউদ্দিন থেকে মাইশা জান্নাত ও শুয়াইব আনাম মনোনীত হয়েছেন। ইতোপূর্বে চরফ্যাশন উপজেলায় এই পি এস অ্যাওয়ার্ড পেলেও জেলায় সকল উপজেলা ছিল অ্যাওয়ার্ড শূন্য। এই প্রথম ভোলা ও বোরহানউদ্দিন উপজেলা অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করল।

‎আব্দুল্লাহ ২০২৩ সালের ঢাকা মৌচাকে জাতীয় জাম্বুরিতে অংশগ্রহণ করে, গৌরব পতাকা অর্জন করেন। এ সাফল্য তার প্রতিষ্ঠান এবং ভোলা জেলার জন্য গৌরব বয়ে আনে। তিনি জেলা স্কাউটের পক্ষ হয়ে জাতীয় দিবসগুলোতে স্কাউটের নেতৃত্ব দিয়ে থাকেন। ইতোপূর্বে তিনি এবং তার বাবা মনিরুল ইসলাম ও তার শিক্ষা প্রতিষ্ঠান ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজ ভোলা সদর উপজেলায় স্কাউটে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেন। তার বাবা মনিরুল ইসলাম ভোলা সদর উপজেলার প্রথম এ এল টি মনোনীত হন এবং জেলার প্রথম ডি আর সি মনোনীত হন বরিশাল অঞ্চলের। আব্দুল্লাহর এই অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে ভোলার অ্যাওয়ার্ড শূন্যতা পূরণ হল।

এ কে এম আব্দুল্লাহ জানান, আমি যখন ৬ষ্ঠ শ্রেনীতে পরি তখন বাবার হাত ধরে আমার স্কাউটিংয়ের হাতে খড়ি। বাবা স্কাউট লিডার হওয়ায় আমার আগ্রহ দেখে আমাকে স্কাউটের বিভিন্ন দীক্ষা দিয়ে আমাকে সহায়তা করতে থাকেন। এরপর ধীরে ধীরে আমি স্কাউট সম্পর্কে নানান রকম জ্ঞান অর্জন ও চর্চা শুরু করি।

এরপর থেকে স্কাউট বিষয়ে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার আগ্রহ দেখে আমার স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরাও আমাকে বিভিন্ন পর্যায়ে স্কাউটে অংশগ্রহণ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপর আমি জাতীয় পর্যায়ে স্কাউটে অংশগ্রহণ করি। সেখান থেকে আমি আমার জীবনের সেরা সাফল্য অর্জন করি। এটা আমার একার সাফল্য নয়, এটা স্কুলের সবার সাফল্য। আমাকে যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি।

তার বাবা মো. মনিরুল ইসলাম যিনি ভোলা জেলা স্কাউটিংয়ের উপ-আঞ্চলিক কমিশনার। জানান, ছেলের এই সাফল্য বাবা হিসাবে আমি গর্বিত। আজকে আমার মনে হয় আমার সন্তান এখন পর্যন্ত সঠিকভাবে এগোচ্ছে। প্রত্যাকটি বাবার তার সন্তানদের পড়াশোনার পাশাপাশি সামাজিক কার্যক্রম অংশ গ্রহন করা উচিত। তাহলে সন্তানরা সঠিক ভাবে বেড়ে উঠবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});