রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সার মজুতের ঘটনায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার পদ বাতিল


অক্টোবর ৪, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

সার মজুতের অভিযোগে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির মনিরুল ইসলামের রুকুনিয়াত (সদস্য) পদ বাতিল করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলাম এর আমির ডা. শফিকুর রহমান তার পদ বাতিল করে দল থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক নিময় অনুযায়ী জেলা সুরা কমিটি মিটিং করে একটা সুপারিশ করবে। সুপারিশ আমিরে জামায়াতের কাছে গেলে তিনি সেটা মঞ্জুর করবেন।

কিন্তু মনিরুলের বিষয়টি আমিরে জামায়াতকে বলার পর তিনি তাৎক্ষণিক মৌখিকভাবে তার রুকুনিয়াত পদ বাতিল করেছেন।

কিন্তু আমাদের সাংগঠনিক প্রসেসটা আরও দুই-একদিন লাগবে। যেমন আজকে আমরা এই সংক্রান্ত একটা মিটিং করছি। এই মিটিংয়ে প্রাথমিক সিদ্ধান্তের কাগজটা আসবে। সেইটা আমিরে জামায়াতের কাছে গেলে সেখান থেকে অনুমোদন হয়ে আসবে।

কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ আলী বলেন, মনিরুল ইসলামের নিজ বাড়িতে ১৮ বস্তা অর্থাৎ ৯শ কেজি ইউরিয়া সার মজুত করে রেখেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার জব্দ ও তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এতে দলের আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার রুকুনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।

অব্যাহতি পাওয়া জামায়াত নেতা মনিরুল ইসলাম বলেন, মুঠোফোনে আমার রুকুনিয়াত পদ বাতিলের বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত লিখিত পত্র হাতে পাইনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় জামায়াত নেতা মনিরুল ইসলামের নিজ বাড়ি থেকে ৯শ কেজি ইউরিয়া সার জব্দ করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও মজুতকৃত সার জব্দ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});