সোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্টেডিয়াম ৫টা থাকলেও মেসির বিদায়ী ম্যাচে ভরে যেত


অক্টোবর ৫, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিদায়ী ম্যাচের আবহ নিয়ে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটা মনুমেন্তাল থাকত, সবগুলোই ভরে যেত। সারা দেশ থেকে আমাকে বার্তা পাঠিয়েছে। আমার মনে হয়, সবকিছুই বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করা বাকি। নস্টালজিয়াটা থেকে যাবে, যেটা নিয়ে আমরা সব সময় কথা বলি, যখন সে থাকে না। এবার সে আর থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমি সবার উত্তেজনা বুঝতে পারছি। তার রোমাঞ্চটাও। মনুমেন্তালে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি সবার জন্য ভোলার নয়। তার এই দিনের অংশ হতে পারছি বলে আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন বাকি আছে। অল্প যে সময়টুকু আছে, সেটা উপভোগ করব।’

মেসির প্রভাব নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘তার লেগ্যাসি হলো সব সময় দলের হয়ে থাকার ইচ্ছা। সে সবার আগে আসত, সবার পরে যেত। নিজের যত্ন নেওয়া, প্রতিটি ম্যাচের জন্য তৈরি হওয়ার ধরন। এগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সতীর্থরা দেখে। এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। সে অতুলনীয় কিছু রেখে যাচ্ছে।’ স্কালোনি বলেন, ‘খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতি অনন্য। মাঠে নেমে সে যা ছড়িয়ে দেয়, তা আমি আর কারও মধ্যে দেখিনি। আমরা সেটাই হারাব। আর্জেন্টিনা জাতীয় দল থাকবেই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});