বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিরাজগঞ্জে পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


অক্টোবর ৮, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে পদচ্যুত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

তিনি ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ওই বছরই অন্তর্বর্তীকালীন সরকার আমলে অন্যান্যদের মতো তাকেও পদচ্যুত করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বেতকান্দি নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, তাকে বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});