শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে


অক্টোবর ৯, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকার নাগরিকদের একে একে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে এ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে।

আমির খসরু বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু হওয়ায় মানুষ এটি ব্যবহার করে অফিসে যাতায়াতের পাশাপাশি শরীরচর্চার সুযোগ পাবে। এতে শরীর ও মন সুস্থ রাখতে সহায়তা হবে। সরকার পর্যায়ক্রমে নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নগরের খালপাড়সহ অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে সাইকেল ট্র্যাক নির্মাণ করা প্রয়োজন। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের প্রতি নিজ নিজ এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। মানুষকে ঘরের বাইরে এসে শরীরচর্চার সুযোগ করে দেওয়ার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিন সংসদ সদস্য, নগর বিএনপির নেতারা এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});