শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু


অক্টোবর ৯, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

​শুক্রবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ড. মাহবুব হাসান। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​নিহত মুসকান আরা মিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা মাহবুব আলমের মেয়ে।

​হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার রাত একটার দিকে জেলা হাসপাতালে ভর্তি হন মুসকান। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটে এবং রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

​এদিকে জেলায় ডেঙ্গু পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন জানান, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কেবল জেলা হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫৫ জন। সব মিলিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});