শনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্ববাজারে রুশ ডিজেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র


অক্টোবর ১০, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

একই সঙ্গে বিশ্ববাজারে রাশিয়ার ডিজেল সরবরাহের অনুমতি দিতে সাময়িক সাধারণ লাইসেন্স জারির উদ্যোগ নিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

ট্রাম্পের দাবি, প্রাথমিক সরবরাহের পর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং এর পরপরই ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে স্বল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘অত্যন্ত সফল আলোচনা’ হয়েছে। তার দাবি, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়লে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে জ্বালানিটির দাম দ্রুত ও উল্লেখযোগ্য হারে কমতে পারে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কৃষক, খামারমালিক ও ট্রাকচালকদের জন্য জ্বালানির দাম কমানো তাঁর অগ্রাধিকার। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রেখে জ্বালানির মূল্যবৃদ্ধি ও অর্থনীতিতে এর প্রভাবও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশা পুতিনের

ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়ার তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতার আলোচনায় বৈশ্বিক জ্বালানি খাত, ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা, ইরানের পরিস্থিতি এবং রাশিয়া-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক গুরুত্ব পেয়েছে।

পুতিন বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনার সময় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহে নিজেদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে। তাঁর আশা, এ উদ্যোগ সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অন্যদিকে, ট্রাম্পও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রস্তাবিত সরবরাহ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চুক্তিটি করতে পেরে তিনি খুশি। তাঁর দাবি, তেলের দাম ইতিমধ্যে দ্রুত কমতে শুরু করেছে।

এ সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে আবারও মন্তব্য করেন তিনি।

রুশ ডিজেল বিক্রিতে সাময়িক লাইসেন্স যুক্তরাষ্ট্রের

পরে জারি করা সাধারণ লাইসেন্সের আওতায় রাশিয়ায় উৎপাদিত ডিজেল জ্বালানির বিক্রয়, সরবরাহ, জাহাজ থেকে খালাস এবং আমদানিসংক্রান্ত লেনদেন আগামী বছরের ৭ এপ্রিল পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে।

ট্রাম্পের ঘোষিত সরবরাহ পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ বাড়তে পারে। তবে এর ফলে জ্বালানির দাম কতটা কমবে, তা নির্ভর করবে সরবরাহের পরিমাণ, বাজারের চাহিদা এবং বৈশ্বিক পরিস্থিতির ওপর।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});