শনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক বিরোধী নেতা আটক


অক্টোবর ১০, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রাজধানী দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক বিরোধী নেতাকে আটক করেছে পুলিশ। আটক নেতাদের মধ্যে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনসহ দলের অন্য সদস্যরাও ছিলেন। বিক্ষোভ কর্মসূচিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআইএমের নেতাকর্মীদেরও আটক করে পুলিশ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন তাঁরা।

বিক্ষোভের জন্য পুলিশ অনুমতি দেয়নি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কর্মসূচি ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয় এবং বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের আটক করা হয়।

ঘটনাটি ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});