রবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দিওমান্দে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করে ইতিহাস গড়লেন


অক্টোবর ১১, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আইভরি কোস্টের তরুণ তারকা ইয়ান দিওমান্দে লা লিগার অষ্টম রাউন্ডে দশ জনের রিয়াল মাদ্রিদকে ঘাম ঝরানো ১-০ গোলের জয় উপহার দিয়েছেন। ৬২তম মিনিটে করা প্রথম গোলটি তাকে ক্লাবটির সমৃদ্ধ ইতিহাসের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

ক্লাবটির ইতিহাসে ১১তম বিদেশি খেলোয়াড় হিসেবে বিশ বছর বয়স পূর্ণ হওয়ার আগে লা লিগায় গোল করার গৌরব অর্জন করলেন দিওমান্দে।

এক্স (সাবেক টুইটার)-এ ফুটবল পরিসংখ্যানবিদ 'মিস্টার চিপ'-এর তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরে বিশ বছরে পা রাখতে যাওয়া দিওমান্দে যে অভিজাত তালিকায় নাম লেখালেন।

এই তালিকায় রয়েছে আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন, ফ্রান্সের রাফায়েল ভারান, মরক্কোর আশরাফ হাকিমি, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, ফ্রান্সের এদুয়ার্দো কামাভিঙ্গা, উরুগুয়ের আলভারো রদ্রিগেজ, তুরস্কের আরদা গুলার, ব্রাজিলের এন্দ্রিক এবং আর্জেন্টিনার ফ্রাঙ্কো মাস্তানতুনো।

গত গ্রীষ্মকালীন দলবদলে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে প্রায় ১৪ কোটি ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এই তরুণ তারকা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});