সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে বাংলাদেশ সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
পাশাপাশি চলমান সংকটের প্রেক্ষাপটে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে ঢাকা। সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনীতির ওপরও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.