রবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আইপিইউ সদস্যদের বাংলাদেশ নিয়ে ভুল ধারণা দূর হয়েছে: স্পিকার


অক্টোবর ১১, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সদস্যদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে থাকা ভুল ধারণা দূর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো করার সুযোগ তৈরি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে তিনি এ কথা জানান।

গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

একই দিনে আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।

এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, এ অর্জনের মাধ্যমে বৈশ্বিক সংসদীয় পরিসরে বাংলাদেশের ভূমিকা আরও জোরালো করার পথ উন্মুক্ত হয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});