Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার

ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার চালানো এই হামলায় শহরের শিল্পাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘বাজান’ তেল শোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাজানে ব্যাপক আগুন ও কালো ধোয়া উড়তে দেখা গেছে। ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র শোধনাগার সরাসরি আঘাত হেনেছে। ইসরাইলের পরিবেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মা’আরিভ জানিয়েছে, শোধনাগারের একটি পেট্রোল ট্যাংকে আগুন লেগে যাওয়ায় আকাশে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। তবে বড় কোনো রাসায়নিক বিপর্যয়ের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। হাইফা পৌরসভা এক বিবৃতিতে জানায়, জনস্বাস্থ্যের জন্য সরাসরি কোনো হুমকি নেই, তবে সতর্কতাস্বরূপ স্থানীয় বাসিন্দাদের জানাল বন্ধ রাখতে এবং ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।
এর আগেও বিভিন্ন সময় এই কৌশলগত স্থাপনাটি হামলার লক্ষ্যবস্তু হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাটসহ নানা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে সর্বশেষ এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।