শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময় জানিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী আনুষ্ঠানিকতা ও দাফন প্রক্রিয়া জুলাই মাসে শুরু হতে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ১৩ ও ১৪ জুলাই তেহরানে একটি বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই কোমে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে ১৮ জুলাই মাশহাদ শহরে আরেকটি জানাজা শেষে ইমাম রেজা (আ.)-এর মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে।

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শুরুর দিকে গত ২৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।