মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নূর হোসেন ওরফে জইটা (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চরতিল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন উপজেলার তিল্লি ইউনিয়নের বোবার মোড় এলাকার হুইটা আলীর বড় ছেলে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন তার ছোট ভাই আবুল হোসেন এবং আবুল হোসেনের দুই ছেলে সোহেল হোসেন ও রতন মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হোসেন ও তার দুই ছেলে বাঁশের লাঠি দিয়ে নূর হোসেনকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নূর হোসেনকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনার পর নিহতের ছোট ভাই ও দুই ভাতিজা পালিয়ে গেছেন। জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও দুই ভাতিজার মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.