রবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রশ্নের সুযোগ না থকায় ডিআইজির মতবিনিময় সভা সাংবাদিকদের বর্জন


অক্টোবর ১১, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, অথচ প্রশ্ন করার সুযোগ নেই। ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা। কথা বলতে গেলেও বাধা দেওয়ার অভিযোগ।

এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে নবনিযুক্ত খুলনা ডিআইজির মতবিনিময় সভা বর্জন করেছেন খুলনার সাংবাদিকেরা। পুলিশের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও বাহিনীর সদস্যদের অনিয়ম নিয়ে প্রশ্নের উত্তর জানতে গিয়ে উল্টো উপদেশ শুনতে হয়েছে বলে অভিযোগ তাদের।

রোববার (১১ অক্টোবর) বেলা ৩টার দিকে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। ডিআইজি কার্যালয়ে আয়োজিত এ সভায় সাংবাদিকদের বক্তব্য তুলে ধরা ও প্রশ্ন করার সুযোগ না দেওয়ার অভিযোগে একপর্যায়ে তারা বেরিয়ে যান।

গত ১৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রেজাউল করিম। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। তবে সভায় অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, মতবিনিময়ের কথা বলা হলেও তাদের পরিচয়পর্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বলা হয়। ছবি তোলা ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে ও বক্তব্য তুলে ধরতে চাইলে তাদের থামিয়ে দেওয়া হয়। ডিআইজি সাংবাদিকদের কথা শোনার পরিবর্তে উপদেশ দিতে থাকেন।

সাংবাদিকদের প্রশ্ন, যে সভার উদ্দেশ্য ছিল পারস্পরিক মতবিনিময়, সেখানে সাংবাদিকদের কথা বলার সুযোগই যদি না থাকে, তাহলে এমন আয়োজনের প্রয়োজন কী? তাদের মতে, পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালনের সুযোগ সংকুচিত করে প্রকৃত মতবিনিময় সম্ভব নয়।

সভা বর্জনের সময় এক সাংবাদিক বলেন, খুলনায় পুলিশের কার্যক্রম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রত্যাশা নিয়ে তারা সভায় গিয়েছিলেন। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানার পাশাপাশি নিজেদের প্রশ্ন ও অনুসন্ধানের বিষয়গুলো তুলে ধরাও তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু সে সুযোগ না পাওয়ায় তারা হতাশ হয়েছেন।

এদিকে সভায় পুলিশের সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য দেন ডিআইজি মো. রেজাউল করিম। তিনি বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট একটি ঘটনায় দায়িত্বে থাকা পরিদর্শক আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মানবিক বিবেচনায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ডিআইজি আরও বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি অপরাধের পেছনে কারা জড়িত, তা-ও তদন্ত করা হবে। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি বা হয়রানির অভিযোগ থাকলে তাকে জানানোর আহ্বান জানান তিনি। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

তবে পুলিশের অনিয়ম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করার সুযোগ না পাওয়ার অভিযোগে শেষ পর্যন্ত সভা বর্জন করেন সাংবাদিকেরা। পরিচিতি ও মতবিনিময়ের নামে আয়োজিত সভায় সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দেওয়ার এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});