ভোলার তজুমদ্দিন উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বর্তমান অবস্থা, উপকারভোগী নির্বাচন, কার্ড বিতরণ এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রমের প্রকৃত চিত্র তুলে ধরা এবং সংশ্লিষ্টদের বক্তব্যের মাধ্যমে বাস্তব পরিস্থিতি জানার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুশান্ত চন্দ্রসহ আরও অনেকে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.