শেরপুরের নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রাণিত সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে ভূমিসেবা বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, স্বাস্থ্যসেবা বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম এবং কৃষিসেবা বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরিকুল ইসলাম অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নালিতাবাড়ী সনাকের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সহসভাপতি মশিউর রহমান।
গণশুনানিতে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার), সেবাগ্রহীতা ও ভুক্তভোগী, সনাক, এসিজি ও ইয়েসের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যা তুলে ধরার সুযোগ তৈরি হয়। পাশাপাশি এসব খাতের সেবার মান বাড়ানো, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.