পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিনের। চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। একদিকে অভ্যন্তরীণ কোন্দল, অন্যদিকে অবমূল্যায়নের অভিযোগ সব মিলিয়ে কোণঠাসা হয়ে পড়া নেতাকর্মীরা নিজেরাই বিএনপির পৃথক আহ্বায়ক কমিটি গঠন করেন। এবার সেই কমিটির পর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করেছেন উপজেলা ও পৌর বিএনপির ওই অংশের নেতারা।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এসব কমিটি ঘোষণা করা হয়। সাতটি ইউনিয়নের কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। অন্যদিকে, পৌরসভার নয়টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল।
এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দীন সেন্টু সরদার, পৌর বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঘোষিত কমিটিগুলোর প্রতি সমর্থন জানিয়ে নেতাকর্মীরা ঐক্যের স্লোগান দেন এবং নবগঠিত কমিটির নেতাদের স্বাগত জানান।
অবমূল্যায়নের শিকার হওয়ার অভিযোগ তুলে নেতাকর্মীরা বলেন, বছরের পর বছর তাঁরা দলের জন্য নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন এবং হামলা-মামলার শিকার হয়েছেন। অথচ দলের দুঃসময়ে তাঁদের মূল্যায়ন না করে একটি সুবিধাবাদী মহলকে সুযোগ দেওয়া হচ্ছে। দলের অস্তিত্ব রক্ষা এবং সাধারণ কর্মীদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই তাঁরা নতুন কমিটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন।
প্রায় এক মাস পর, ২৫ সেপ্টেম্বর উপজেলা বিএনপির কমিটিতে আরও ৪৮ জন এবং পৌর বিএনপির কমিটিতে ৩৭ জন সদস্য যুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন জেলা বিএনপির নেতারা। ওই সময় কমিটি গঠনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা কয়েক দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
তিনি আরও বলেন, “আমাদের দল বিএনপি, আমাদের প্রতীক ধানের শীষ এবং আমাদের নেতা জনাব তারেক রহমান। কিন্তু যারা এসব কমিটি কমিটি খেলা খেলছে, তারা তো দলের কেউ নয়। দলের বাইরে থেকে যারা এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের রাজপথেই উচিত জবাব দেওয়া হবে।”
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দ্রুত দলের চেয়ারম্যানের হস্তক্ষেপে এ সমস্যার সমাধান না হলে ঈশ্বরদীর স্থানীয় রাজনীতিতে বিএনপি বড় ধরনের সাংগঠনিক ক্ষতির মুখে পড়তে পারে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.