মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিতরণ, মোবাইল কোর্টে জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমে শৃঙ্খলা আনতে ট্যাগ অফিসারের উপস্থিতিতে গ্রাহকদের মাঝে তেল বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলায় থাকা ৭টি তেল পাম্পে মঙ্গলবার সকাল থেকেই তেল সরবরাহ শুরু হয়। গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রতিটি মোটরসাইকেলে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে তেল দেওয়া হচ্ছে। পাম্পগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায়। আগে আসা গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে।

এদিকে তেল বিতরণে অনিয়ম ঠেকাতে উপজেলা প্রশাসন মাঠে তৎপর রয়েছে। এর অংশ হিসেবে বৌলাই এলাকায় অবস্থিত মেসার্স হক এন্ড সিদ্দিক ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। ধাপে ধাপে সবাইকে তেল সরবরাহ করা হবে। তিনি সবাইকে ধৈর্য ধরে শৃঙ্খলা বজায় রেখে তেল নেওয়ার আহ্বান জানান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।