চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি বিল থেকে কম্বলে মোড়ানো ও বস্তাবন্দী এক অজ্ঞাতপরিচয় নারীর (মধ্যবয়সী) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোড় ব্রিজসংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চরমুকুন্দী গ্রামের এক কৃষক বিলে নিজের জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো একটি বস্তাসদৃশ বস্তু ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক পরিস্থিতি দেখে স্থানীয়দের ধারণা, অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী করে বিলে ফেলে দেওয়া হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.