বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঘরের চালের সাথে ঝুলছিলো আলাল মিয়ার মর*দেহ


অক্টোবর ১৪, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর জেলার বকশীগঞ্জে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলবাড়ি এলাকা থেকে ঘরের চালের সাথে ফাঁস লাগানো অবস্থায় আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছনে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন। তিনি জানান, মঙ্গলবার ১৩ অক্টোবর সন্ধ্যায় ৬টার দিকে ঘাসিরপাড়ার বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এক সন্তানের জনক নিহত আলাল মিয়া ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। জানা গেছে, আলাল স্বপরিবারে ঢাকায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার দুপুরের পর তিনি ঢাকা থেকে একাই গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সারা দিন পেরিয়ে সন্ধ্যা হলেও ঘরের দরজা না খোলায় তাঁর ফুফু তুহুরার (৬০) সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার কিছুটা অংশ ভেঙে দেখেন আলালের দেহ চালের সাথে ঝুলছে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে স্থানীয়রা এগিয়ে আসেন। এদিকে এ ঘটনার খবর শুনে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ ঘটনাস্থলে গিয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় খশরু জানান, আলাল তীব্র আর্থিক সঙ্কটসহ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফেরেন। নিজস্ব কোনো জমি না থাকায় অন্যের জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বাস করতেন তিনি। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্টে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});