চলমান ব্যাংকিং খাতের স্থিতিশীলতা জোরদার ও ন্যাশনাল ব্যাংকের পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ব্যাংকটিকে ৭ হাজার কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ৩ মাস মেয়াদে এ অর্থায়ন করা হবে।
মঙ্গলবার সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোনালী ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও দিকনির্দেশনার আলোকে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংককে এ অর্থায়ন করা হচ্ছে।
এর মাধ্যমে ব্যাংকটির তাৎক্ষণিক তারল্য চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিক পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ব্যাংকটি আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে এর আগেও বিভিন্ন ব্যাংককে অর্থায়নের মাধ্যমে তারল্য ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে তারা। নির্ধারিত সময়ের মধ্যে এসব অর্থ ফেরত পাওয়ার নজিরও রয়েছে।
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খেলাপি ঋণ আদায়, আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং গ্রাহকদের আস্থা ফেরাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় সোনালী ব্যাংকের অর্থায়ন ব্যাংকটির পুনরুদ্ধার কার্যক্রমে সহায়ক হবে বলে আশা করা যায়।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.