জার্মানির কলোন শহরে এক ১৬ বছর বয়সী কিশোরীকে রোবট ব্যবহার করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে।
প্রযুক্তির এমন অপব্যবহার এবং সংবেদনশীল ঘটনার অভিযোগে অভিযুক্ত ১৬ ও ১৯ বছর বয়সী দুই কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার স্থানীয় সময় গভীর রাতে কলোন শহরের কেন্দ্রস্থলের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিল ওই তরুণী। হঠাৎই পিছন থেকে প্রায় ১২০ সেন্টিমিটার (৩.৯ ফুট) উচ্চতার লাল ও সোনালি রঙের একটি রোবট তার দিকে এগিয়ে আসে। এরপর রোবটটি তরুণীর নিতম্ব স্পর্শ করে এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করতে থাকে। তরুণীটি চিৎকার করে সেখান থেকে সরে গেলে বিষয়টি ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা দলের সদস্যরা। ঘটনার কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থল থেকে মাত্র এক ব্লক দূরে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। একই সঙ্গে একটি গাড়ির পিছন থেকে উদ্ধার করা হয় ব্যবহৃত রোবটটিকে।
পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা যায়, লাল-সোনালি রঙের ওই রোবটটিকে একটি কালো গোঁফ, সোনালি চেইন এবং সাদা ভেস্ট পরানো ছিল।
তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং রোবটটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার সময় রোবটটির চালিকাশক্তি ও নড়াচড়া কেউ দূর থেকে ইচ্ছা করেই নিয়ন্ত্রণ করছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.